Skip to Content
ProductsProduct যোগ ও সম্পাদনা

Product যোগ ও সম্পাদনা

নতুন product যোগ করা আর পুরনোটা edit করা — দুটোতেই একই form ব্যবহার হয়, তাই এখানে যা লেখা আছে সবটাই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য।

কোথায় পাবেন

Sidebar → Products → All Products, তারপর উপরে ডান পাশে Add product। Edit করতে list থেকে যেকোনো product-এ ক্লিক করুন।

যা অবশ্যই লাগবে

এগুলো পূরণ করলেই publish করা যাবে:

  1. Product name — customer যা দেখবে। SEO section-এ আলাদা করে না দিলে এটা থেকেই web address তৈরি হয়।
  2. Categories — অন্তত একটা লাগবেই। Category ছাড়া product-এ পৌঁছানোর উপায় নেই।
  3. Price — শুধু variant থাকলে এটা ফাঁকা রাখুন; তখন প্রতিটি variant-এর নিজের price থাকে।
  4. ছবি — Media Gallery-তে টেনে আনুন। প্রথম ছবিটাই listing-এ দেখায়; অন্যটা আগে দেখাতে চাইলে টেনে সামনে আনুন।

Create product চাপলেই product live।

Form-এর বাকি অংশ

Product type — সাধারণ পণ্যের জন্য General, বইয়ের জন্য Book, আর customer download করবে এমন file-এর জন্য Digital। বেশিরভাগ shop শুধু General ব্যবহার করে।

Custom SKU — আপনার নিজের stock code। ফাঁকা রাখলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে।

Brand — ঐচ্ছিক। Form ছেড়ে না গিয়েই নতুন brand বানাতে পারবেন।

Description — product page-এর পূর্ণ বিবরণ। Heading, list, ছবি ও table সাপোর্ট করে।

Discounted price — এটা দিলে আসল দামের উপর কাটা দাগ পড়ে। Product-টি sale-এ না থাকলে ফাঁকা রাখুন।

Quantity — আপনার কাছে কতগুলো আছে। শূন্য হলে product out of stock দেখাবে।

Purchase price — আপনি কত দামে কিনেছেন। Customer কখনো দেখে না; শুধু profit হিসাব ঠিক রাখার জন্য।

Specifications — নাম/মান জোড়ার table, যেমন material বা মাপ।

Pre-order (advance payment) — stock আসার আগেই customer কে order করতে দেয়।

Delivery charge per quantity — order প্রতি নয়, প্রতি unit-এ delivery charge নেয়। ভারী পণ্যের জন্য কাজে লাগে।

SEO & Meta — Google-এ যে title আর description দেখাবে। আপনার সবচেয়ে বেশি বিক্রি হওয়া product গুলোর জন্য অবশ্যই পূরণ করুন।

Related products — “You may also like”-এ যা দেখাবে।

পুরনো product edit করা

একই form, শুধু More action-এ দুটো বাড়তি অপশন:

  • Duplicate — এই product copy করে নতুন draft বানায়
  • Delete — মুছে ফেলে

আগের কোনো order-এ থাকা product delete করলে সেই order গুলো বদলায় না — কী কেনা হয়েছিল তার নিজস্ব record order-এর ভিতরেই থাকে।

সাধারণ সমস্যা

“Publish হচ্ছে না, বলছে একটা field দরকার।” প্রায় সবসময়ই category দেওয়া হয়নি, অথবা variant-ওয়ালা product-এর কোনো একটা combination-এ price বসানো হয়নি। Form নিজেই ওই field-এ scroll করে নিয়ে যাবে।

“ছবি upload হয়েছে কিন্তু listing-এ ভুল ছবি দেখাচ্ছে।” Listing প্রথম ছবিটা ব্যবহার করে। পছন্দের ছবিটা Media Gallery-র সামনে টেনে আনুন।

“Price 0 দেখাচ্ছে।” Price field ফাঁকা। Product-টিতে variant থাকলে price প্রতিটি variant-এ বসাতে হবে — variant থাকলে product-level price ধরা হয় না।

Last updated on