মিডিয়া ও ব্যানার সেকশন
গ্যালারির Media ভাগে আটটি সেকশন। সবগুলোতেই layout, background আর দৃশ্যমানতার কন্ট্রোল একই, তাই এখানে কেবল যেটা যার নিজস্ব তা লেখা হলো।
Hero Slider
Full-width image carousel for the top of the page. দোকানের শুরুতে যে বড় ঘুরন্ত ব্যানার থাকে। ডিফল্টে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত।
| কন্ট্রোল | মন্তব্য |
|---|---|
| Slides | ছবির তালিকা; প্রতিটি স্লাইডের নিজের লিংক থাকতে পারে। টেনে ক্রম বদলান |
| Autoplay | ডিফল্টে চালু |
| Autoplay delay (ms) | ৪০০০ মানে চার সেকেন্ড। সর্বনিম্ন ১০০০ |
| Height (px) | ডিফল্ট ৭১০ |
অন্তত একটি স্লাইড লাগে: “Add at least one slide.”
সব ছবির মাপ ও অনুপাত এক রাখুন। মাপ আলাদা হলে ঘোরার সময় স্লাইডার লাফায়।
Image Slider
A boxed image carousel with links. Hero Slider-এর মতোই, তবে এক পাশ থেকে আরেক পাশ নয় — মাঝের কলামের ভেতরে, আর নিয়ন্ত্রণগুলো দেখা যায়।
| কন্ট্রোল | মন্তব্য |
|---|---|
| Images | ছবির তালিকা, প্রতিটির লিংক দেওয়া যায় |
| Autoplay, Autoplay delay (ms) | ডিফল্টে চালু, ৫ সেকেন্ড |
| Show dots | নিচের অবস্থান-বিন্দু |
| Show arrows | আগের / পরের তীর |
| Height (px) | ডিফল্ট ৪২০ |
Banners
One or more promotional banner images with links. সমান মাপের ব্যানারের এক সারি — পাশাপাশি দুই, তিন বা চারটি। Gap between items (px) দিয়ে ফাঁক ঠিক হয়। অন্তত একটি ছবি লাগে।
Masonry Banners
Mixed-size promotional banners in a masonry grid. কন্ট্রোল Banners-এর মতোই, তবে ছবিগুলো নিজেদের অনুপাত রেখে একে অন্যের ফাঁকে বসে। “shop by look” ধরনের ব্লকে ভালো; যেখানে ব্যানার মিলিয়ে থাকা দরকার সেখানে নয়।
Wide Banner
A single wide promotional banner with a link. একটি ছবি, একটি লিংক। দুই সেকশনের মাঝে প্রচারের এক ফালি বসানোর সবচেয়ে সহজ উপায়।
CTA Hero
A headline hero with subtext, call-to-action buttons and a background image. Hero Slider-এর মতো নয় — এটি লেখা দিয়ে গড়া, তাই ফোনে পড়া যায় আর সার্চ ইঞ্জিনও পড়তে পারে।
| কন্ট্রোল | মন্তব্য |
|---|---|
| Eyebrow (small label) | শিরোনামের উপরে ছোট এক লাইন — “New season” |
| Heading | দিতেই হবে |
| Subheading | এক-দুই লাইন |
| Buttons | repeater। প্রতিটির Label, Link আর Style |
| Background image | সবকিছুর পেছনে বসে |
| Text color | ডিফল্টে সাদা, গাঢ় ছবির জন্য |
| Image overlay (%) | ছবিটা গাঢ় করে যাতে লেখা পড়া যায়। ডিফল্ট ৪০% |
| Min height (px) | ডিফল্ট ৫২০ |
| Alignment | Left, Center বা Right |
ব্যস্ত ছবিতে শিরোনাম হারিয়ে গেলে লেখার রঙ বদলানোর আগে overlay বাড়ান।
Video
An embedded video banner section. একটিই ঘর, Video URL (YouTube / mp4) —
YouTube-এর লিংক বা সরাসরি .mp4 ঠিকানা দিন। দিতেই হবে।
Logo Strip
A row of trust / partner logos (“as seen on”).
| কন্ট্রোল | মন্তব্য |
|---|---|
| Heading | লোগোর উপরে ঐচ্ছিক এক লাইন |
| Logos | ছবির তালিকা |
| Grayscale logos | ডিফল্টে চালু, যাতে আলাদা রঙের লোগোগুলো এক সেটের মতো লাগে |
অন্তত একটি লোগো লাগে।
কোনটি কখন
| আপনি চান | নিন |
|---|---|
| উপরে পুরো চওড়া ঘুরন্ত ব্যানার | Hero Slider |
| একই জিনিস, তবে শিরোনাম যেন সার্চে ধরা পড়ে | CTA Hero |
| পেজের ভেতরে ঘুরন্ত ব্যানার | Image Slider |
| সমান মাপের প্রচারের ছবির সারি | Banners |
| অসমান, ম্যাগাজিনের মতো ব্লক | Masonry Banners |
| পেজজুড়ে এক ফালি | Wide Banner |
| পেমেন্ট বা পার্টনারের লোগো | Logo Strip |