সেকশন যোগ করা ও সাজানো
সেকশন মানে পেজের একটি আড়াআড়ি ব্লক: একটি ব্যানার, প্রোডাক্টের এক সারি, একটি শিরোনাম, এক খণ্ড লেখা। পেজ মানে ক্রম অনুযায়ী সাজানো সেকশনের সারি।
যোগ করা
Sections অংশের মাথায় Add — বা খালি পেজে Add your first section — সেকশনের গ্যালারি খোলে।

বাঁ পাশে যোগ করার মতো সব সেকশন, ভাগ করা:
| ভাগ | কী থাকে |
|---|---|
| Theme | আপনার চালু থিমের সঙ্গে আসা বাড়তি সেকশন |
| Media | স্লাইডার, ব্যানার, ভিডিও |
| Products | প্রোডাক্ট গ্রিড, স্লাইডার, ক্যাটাগরি, ব্র্যান্ড |
| Content | শিরোনাম, লেখা, বোতাম, FAQ, testimonial, কাস্টম HTML |
| Layout | ফাঁকা জায়গা |
Search sections… ঘরে নাম বা বিবরণ দিয়ে খোঁজা যায়। কোনো নামের উপর মাউস নিলে ডান পাশে বড় প্রিভিউ আর এক লাইনের বিবরণ আসে; প্রিভিউয়ের নিচের Add ”…” সেটি যোগ করে, তালিকায় নামে ক্লিক করলেও তাই হয়।
নতুন সেকশন পেজের একদম নিচে যোগ হয়। যেখানে দরকার সেখানে টেনে নিন।
কিছু সেকশনের প্রিভিউ ছবি এখনো নেই, তাই আইকনের সঙ্গে “Preview image coming soon” দেখায়। এটি কেবল চেহারার ব্যাপার — সেকশন কাজ করে।
ক্রম বদলানো
তিনভাবে, ফল একই:
- সারির বাঁয়ের ⠿ হাতল ধরে টানুন।
- সারির উপর মাউস নিয়ে ছোট ▲ / ▼ তীর ব্যবহার করুন। টাচপ্যাডে সুবিধা, আর কীবোর্ডে এটাই একমাত্র উপায়।
- কেবল ডিফল্ট পেজে, প্রিভিউতেই ব্লক টেনে সরানো যায়।
সারির কন্ট্রোল
সারির উপর মাউস নিলে ডানে দেখা যায়:
| কন্ট্রোল | কী করে |
|---|---|
| Duplicate | হুবহু কপি, ঠিক নিচে বসে এবং সম্পাদনার জন্য নির্বাচিত হয় |
| Hide / Show | সেকশন রেখে দেয়, কিন্তু দোকানে দেখায় না |
| Delete | মুছে দেয়। ফেরাতে Ctrl/Cmd + Z |
লুকানো সেকশন তালিকায় ধূসর হয়ে (hidden) লেখা নিয়ে থাকে। মৌসুমি ব্যানার প্রতি বছর নতুন করে না বানিয়ে এভাবে রেখে দিন।
নির্বাচিত সেকশনের জন্য একই Duplicate ও Delete ডান পাশের সেটিংস প্যানেলের মাথাতেও আছে।
সারির চিহ্নগুলোর মানে
| চিহ্ন | মানে |
|---|---|
| সংখ্যা | পেজে তার অবস্থান |
| (hidden) | দোকানে দেখানো হচ্ছে না |
| (theme inactive) | এখন আর ব্যবহার করছেন না এমন থিমের সেকশন — নিচে দেখুন |
| লাল ⚠ | দরকারি কিছু বাদ আছে; টুলটিপ বলে কী |
| নীল রেখা | এখন নির্বাচিত |
নির্বাচন করা
সারিতে ক্লিক করুন, বা প্রিভিউতে ব্লকে ক্লিক করুন। ডান পাশে তার অপশন আসে, আর প্রিভিউতে ব্লকটির চারপাশে রেখা পড়ে যাতে বোঝা যায় কোনটি বদলাচ্ছেন।
বন্ধ করা থিমের সেকশন
মার্কেটপ্লেস থিম নিজের সেকশনও দিতে পারে। অন্য থিমে গেলে পুরোনো থিমের সেকশনগুলো রেখে দেওয়া হয় — আপনার কনটেন্ট কখনো ফেলে দেওয়া হয় না — কিন্তু ওগুলো দেখানো যায় না, তাই (theme inactive) চিহ্ন পড়ে।
Publish করার সময় নাম ধরে সতর্ক করে:
N widgets from an inactive theme won’t show on the storefront. Reactivate that theme to show them again, or delete the blocks. Publishing keeps their data either way.
Publish করতে বাধা নেই। সিদ্ধান্ত আপনার: ওই থিম আবার চালু করুন, নয়তো ব্লকগুলো মুছে দিন।
Row ও কলাম
ডিফল্ট পেজ বিল্ডারে Row / Columns নামের সেকশন আছে: ১–৪টি কলামের গ্রিড, যার ভেতরে অন্য সেকশন ফেলা যায়, সঙ্গে ফাঁকের মাপ আর কলামভিত্তিক প্রস্থ। ফিল্টারের পাশে প্রোডাক্ট গ্রিড এভাবেই বসে।
সাধারণ পেজে Row সেকশন নেই। সেখানে পাশাপাশি কিছু দিতে চাইলে আগে থেকেই একাধিক কলামের সেকশন নিন — Feature Grid, Services, Stats, Products + 3 Banners — অথবা Custom HTML ব্লক।
সাধারণ সমস্যা
“সেকশন যোগ করলাম, কিছুই হলো না।” সেটি পেজের নিচে গেছে। Sections তালিকা নিচে নামিয়ে দেখুন।
“ভুল জিনিস মুছে ফেলেছি।” Ctrl/Cmd + Z, নয়তো সেভ না করে পেজ বন্ধ করুন।
“প্রিভিউতে বদল দেখাচ্ছে না।” টাইপ থামানোর এক-দুই সেকেন্ড পরে নতুন করে দেখায়। তবু আটকে থাকলে পেজ রিলোড করুন — ড্রাফট নিজে থেকেই সেভ হয়েছে।
“কিছুই টেনে সরাতে পারছি না।” নামের বদলে ⠿ হাতল ধরে টানুন। নামটি বোতাম, যা সেকশন নির্বাচন করে।