Skip to Content
OrdersAbandoned Checkouts

Abandoned Checkouts

Customer cart ভরেছে, checkout পর্যন্ত এসেছে, তারপর টাকা না দিয়েই চলে গেছে। সেই cart গুলোই এখানে জমা হয়, যাতে আপনি ফোন করতে পারেন।

এগুলোই আপনার shop-এর সবচেয়ে কাছের সম্ভাব্য customer — সে নিজে product বেছেছে আর নিজের phone number লিখেছে। একটা ফোন কল এদের একটা বড় অংশকে ফিরিয়ে আনে।

Plan-এর তথ্য: Abandoned checkouts একটা paid feature। Menu-তে না দেখলে আপনার plan দেখুন।

কোথায় পাবেন

Sidebar → Orders → Abandoned Checkouts।

List কীভাবে পড়বেন

Columnকী বোঝায়
Customerনাম, যদি সেটুকু পর্যন্ত সে পৌঁছে থাকে
ContactPhone আর email — যেখানে ফোন করবেন
Abandonedকখন ছেড়ে গেছে
ItemsCart-এ কয়টা জিনিস ছিল
Valueকত টাকার
Statusআপনার follow-up কতদূর

Value আর Abandoned দেখে পরিশ্রম ভাগ করুন: এক ঘণ্টা আগের বড় cart-এ এখনই ফোন করা দরকার; তিন সপ্তাহ আগের ছোট cart-এ নয়।

Follow-up করা

View পুরো cart খোলে — প্রতিটি product-এর ছবি, SKU, দাম ও পরিমাণ সহ, সাথে মোট, আর আগে লেখা কোনো note থাকলে সেটাও।

দুইটা পরিণতি:

  • Convert to Order ওই customer আর তার cart-এর সব কিছু বসানো একটা নতুন order তৈরি করে। তথ্য দেখে save করুন। এই page-এর পুরো উদ্দেশ্যই এটা।
  • অথবা follow-up কতদূর গেল সেটা চিহ্নিত করে এগিয়ে যান।

Follow-up status গুলো:

Statusকখন ব্যবহার করবেন
Pendingএখনো যোগাযোগ করা হয়নি
Not Interestedকথা হয়েছে, সে নেবে না বলেছে
No Responseফোন করেছেন, ধরেনি
Unreachableভুল বা বন্ধ number
Convertedসে কিনেছে
Order FailedOrder করতে গিয়ে ব্যর্থ হয়েছে
Order SuccessOrder সফল হয়েছে

উপরের filter দিয়ে এক status-এ সীমাবদ্ধ করা যায়, তাই Pending হলো আপনার দিনের ফোন করার list।

Order-এ রূপ নেওয়া cart গুলো Recovered লেখা থাকে আর দ্বিতীয়বার convert করা যায় না।

কাজের একটা নিয়ম

  1. Pending-এ filter করুন।
  2. Value দেখে ঠিক করুন — বড় cart-এ আগে ফোন করুন।
  3. ফোন করুন। সে নিতে চাইলে কথা বলতে বলতেই Convert to Order করুন।
  4. না নিলে সঠিক status বসিয়ে দিন, যাতে অন্য কেউ আবার ফোন না করে।

সাধারণ সমস্যা

“List খালি।” হয় feature চালু হওয়ার পর থেকে কেউ cart ফেলে যায়নি, নয়তো আপনার plan-এ এটা নেই। Customer checkout পর্যন্ত পৌঁছালে তবেই cart এখানে আসে — শুধু ঘুরে দেখা গোনা হয় না।

“Cart-এ কোনো phone number নেই।” যোগাযোগের তথ্য দেওয়ার আগেই সে চলে গেছে। ফোন করার কিছু নেই, ফিরিয়ে আনারও উপায় নেই।

“Convert to Order দেখতে পাচ্ছি না।” ওই cart আগেই Recovered হয়ে গেছে।

Last updated on