পেজ সেটিংস, হিস্ট্রি ও ফাইল
টুলবারের যে তিনটি বোতাম সেকশন নিয়ে নয়: Settings, History আর Export / Import।
পেজ সেটিংস
টুলবারের Settings পাঁচটি ট্যাব খোলে।

SEO
| ঘর | মন্তব্য |
|---|---|
| Page URL | এই পেজের ঠিকানা। বদলালেও পুরোনো ঠিকানা কাজ করে — দর্শক নতুনটিতে চলে যায় |
| Meta title | সার্চের ফলে যে শিরোনামে ক্লিক পড়ে, প্রায় ৬০ অক্ষর |
| Meta description | নিচের ধূসর সারসংক্ষেপ, প্রায় ১৫৫ অক্ষর |
| Keywords | কমা দিয়ে, ঐচ্ছিক |
| Social share image | Facebook, X ইত্যাদিতে শেয়ার করলে যে ছবি যায়। ১২০০×৬৩০ ভালো |
| Canonical URL | ঐচ্ছিক। এই কনটেন্টের পছন্দের ঠিকানা সার্চ ইঞ্জিনকে জানায় |
URL ঘরে লেখার সঙ্গে সঙ্গে যাচাই চলে — Checking availability…, তারপর This URL is available. ডিফল্ট পেজ আর হোম পেজে URL-এর ঘর নেই: ওদের ঠিকানা নির্দিষ্ট।
একই URL টুলবারে পেজের নামের নিচেও Edit সহ দেখানো হয়, কারণ ডায়ালগের ভেতরে কেউ খুঁজতে যায় না।
Layout
| ঘর | মন্তব্য |
|---|---|
| Page width | Full width (edge to edge) বা Boxed (centered) |
| Max width (px) | মাঝের কনটেন্ট সর্বোচ্চ কত চওড়া হবে। সাধারণত ১২০০ |
| Page background color / image | সবকিছুর পেছনে, এক পাশ থেকে আরেক পাশে |
| Container background color / image | কেবল মাঝের কলামে, পেজ ব্যাকগ্রাউন্ডের সামনে |
| Default text color | নিজের রঙ না থাকা লেখার জন্য |
| Padding top / bottom (px) | কনটেন্টের উপরে-নিচে ফাঁক |
Visibility
Show store header — লোগো ও মেনু সহ উপরের সারি। Show store footer — লিংক ও দোকানের তথ্য সহ নিচের অংশ।
ল্যান্ডিং পেজে দুটোই ডিফল্টে বন্ধ, যাতে প্রচারের পেজ নেভিগেশনের সঙ্গে প্রতিযোগিতা না করে। দরকার হলে এখান থেকে চালু করুন।
Header & footer
Header আর Footer দুটোতেই Shop default বা আপনার বানানো যেকোনো হেডার/ফুটার বাছা যায় — “Overrides the shop default header on this page only.” এক প্রচারের পেজে ছোট হেডার দিতে কাজে লাগে।
Custom code
Custom CSS, যা এই পেজের জন্য <style> ট্যাগে মোড়ানো থাকে। এটি পুরো পেজে খাটে;
একটিমাত্র সেকশনের CSS থাকে সেই সেকশনের Advanced ট্যাবে।
History
History পেজের সংরক্ষিত সব সংস্করণ দেখায়।

Every save and publish is stored here. Open a version to see what it contained, or delete the ones you no longer need.
প্রতিটি সারিতে কখন জমা হয়েছে, তখনকার পেজের নাম, আর চিহ্ন: Latest, আর প্রকাশিত সংস্করণে Live at the time।
- View this version কেবল দেখার জন্য খোলে — “Viewing only — opening a version does not change the live page.”
- Delete this version, নয়তো কয়েকটি টিক দিয়ে Delete selected। মোছা স্থায়ী আর সবসময় নিশ্চিত করে নেয়: “These stored versions will be removed permanently. Your current page is not affected.”
এক ক্লিকে ফিরিয়ে আনার ব্যবস্থা নেই। পুরোনো সাজ ফেরাতে হলে সংস্করণটি খুলে দেখুন কী ছিল, তারপর সেকশনগুলো আবার বানান — নয়তো আগে নামিয়ে রাখা ফাইল import করুন। বড় বদলের আগে export করার কারণ এটাই।
Export ও Import
টুলবারের Export / Import:
- Export page (.json) এখনকার সেকশন ও পেজ সেটিংস একটি ফাইলে নামায়।
- Import page (.json) পর্দার সবকিছু ফাইলের কনটেন্ট দিয়ে বদলে দেয়: “Imported N sections. Review, then Save to keep it.”
Import সাধারণ একটি বদলের মতোই — Ctrl/Cmd + Z দিয়ে ফেরানো যায়, আর Save draft ও Publish না করা পর্যন্ত কাস্টমারের কিছুই বদলায় না।
ফাইলটি বহনযোগ্য, তাই নিজের দুই দোকানের মধ্যে পেজ কপি করার উপায়ও এটাই। পেজ export নয় এমন ফাইল নেয় না: “Not a page export — expected a “widgets” array with id/name/data on every item.”
নতুন করে সাজানোর আগে export করে রাখুন। ট্যাব বন্ধ করার পরেও টিকে থাকা undo বলতে এটাই।
ল্যান্ডিং পেজ বানানো
Online Shop → Pages → Add page → Landing page বাছাইয়ের পর্দা খোলে।

Start blank, from a starter, or from a saved template. Landing pages hide the shop header & footer by default.
| পছন্দ | কী পাবেন |
|---|---|
| Blank | খালি পেজ — Custom HTML ও অন্য সেকশন নিজে যোগ করুন |
| Hero + offer | একটি custom HTML hero, প্রোডাক্ট গ্রিড আর একটি বোতাম |
| Long-form sales page | custom HTML hero, rich-text গল্পের অংশ আর শেষে CTA ব্লক |
| Template | আপনার থিমের, বা প্ল্যাটফর্মে প্রকাশিত টেমপ্লেট |
একটি বাছলে পেজ তৈরি হয়ে বিল্ডারে খোলে। ভেতরের সবকিছুই বদলানো যায় — starter মানে শুরুর জায়গা, বাঁধা সাজ নয়।
সাধারণ সমস্যা
“URL বদলেছি, পুরোনো লিংক কি নষ্ট?” না। পুরোনো ঠিকানা নতুনটিতে পাঠিয়ে দেয়।
“গতকালের সংস্করণ ফেরত চাই।” History-তে দেখুন কী ছিল, তারপর আবার বানান — নয়তো আপনার export করা ফাইল import করুন। এক ক্লিকে ফেরানোর ব্যবস্থা নেই।
“আমার কাস্টম CSS কাজ করছে না।” পেজের CSS কেবল সেই পেজে খাটে। সিলেক্টর সত্যিই মিলছে কি না দেখুন, আর সেকশনের নিজের Advanced → Custom CSS সেটিকে ছাপিয়ে যাচ্ছে কি না দেখুন।
“ল্যান্ডিং পেজে হেডার দেখাচ্ছে।” ল্যান্ডিং পেজে এটি ডিফল্টে বন্ধ, তার মানে Settings → Visibility-তে কেউ চালু করেছে।